গোয়ালন্দে পদ্মায় যৌথ অভিযান ৬০ হাজার মিটার জাল ও মাছ উদ্ধার

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

সিরাজুল ইসলাম : ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী বিন্দু। এসময় তারা ৬০০০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ কেজি মাছ উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তারা ৬০০০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। অভিযানে আটক করা ০৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ড প্রাপ্তরা হলো, মানিকগন্জ জেলার শিবালয় থানাড মোঃ হাবু শেখ এর ছেলে মোঃ নবীন শেখ (২০) এবং গোয়ালন্দ উপজেলার মোঃ মহর আলী সরদার এর ছেলে মোঃ মনির সরদার(২০) এবং বাবু শেখ এর ছেলে স্বাধীন শেখ (২১)।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মুনতাসীর হাসান খান বলেন, অভিযানে ৫ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও মাছসহ দুজনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।