গোয়ালন্দ বিভিন্ন পূজামন্ডব পরিদর্শনে রাজবাড়ী জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দিতে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। সপ্তমী পূজার দিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম কে সাথে নিয়ে তিনি গোয়ালন্দ মঠ বাড়ি পূজা মন্দির, বালক সমিতি পূজা মন্দির, বিন্দু পাড়া সার্বজনিন পূজা মন্দির ও নগর রায়ের পাড়া পূজা মন্দির পরিদর্শন করেন।
শত বছরের ঐতিহ্য বাহী মঠ বাড়ি মন্দিরে পৌছালে তাকে ফুল দিয়ে বরন করে নেন কমিটির লোকজন। এসময় তিনি এখানে আড়তি উপভোগ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করেন। আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে সবাই যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”