
স্টাফ রিপোর্টার : “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিরাপদ থাকি, সুস্থ থাকি” এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সেমিনার কক্ষে এসিআই ফার্মাসিটিক্যালের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন সহ সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অন্যান্য ক্লিনিকাল স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন। ডেঙ্গু ম্যানেজমেন্ট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ডা. মোঃ হাসানুজ্জামান। বক্তৃতা করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম। এসময় উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী চিকিৎসার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
