ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিসের নির্বাচনী উঠান বৈঠক

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

 

মোঃ আমিরুল হক :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আড়াবাড়ীয়া এলাকাবাসীর উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আড়াবাড়ীয়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিস এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী তাঁদের প্রত্যাশা ও এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

আড়াবাড়ীয়া এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠককে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উক্ত নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।