রাজবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম রাজবাড়ী জেলার একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে রাজবাড়ী সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন এবং রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন।
পরিদর্শনকালে সম্মানিত অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম রাজবাড়ী জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি অসাম্প্রদায়িক ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে শান্তিময় পরিবেশে এ শারদীয় উৎসব উদ্যাপনের উদাত্ত আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।