
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করা হয়।
মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
এ সময় মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীগণ মিছিলে অংশ গ্রহণ করেন।
