
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রতি বছরের ন্যায় এবছর নির্মল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো পূজা পূণর্মিলনী অনুষ্ঠান।
সদ্য সমাপ্ত শারদীয় দুর্গোৎসব পরবর্তী শনিবার (২৪অক্টোবর) একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আয়োজনের মধ্যে ছিল, একাডেমির শিক্ষার্থীদের অংশ গ্রহণে দলীয় ও একক সংগীত পরিবেশনা।
একাডেমির অধ্যক্ষ উত্তম কুমার গোস্বামীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে রক্তিম দাস ঋজু, আরোহী রাহা, নিধি বিশ্বাস, সংগীতা ভঞ্জ, শিবায়ন সরকার, স্বপীল ঘোষ, অর্ঘ্য কুন্ডু, অর্জন ঘোষ, স্বপ্ন মজুমদার। এছাড়া গানে তবলায় সঙ্গৎ করে অর্জন ঘোষ, শিবায়ন সরকার, অর্ঘ্য কুন্ডু, স্বপ্নীল ঘোষ ও স্বপ্ন মজুমদার। অনুষ্ঠান শেষে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক সহ উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
