ঢাকা খুলনা মহাসড়কে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ জরিমানা আদায় করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান।
ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট ও নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় আইন লঙ্ঘন ও কাগজপত্রের ত্রুটি পাওয়া যাওয়া কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্সবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান জরুরি। জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।