
স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিগত বছরের কর্মসূচির সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, আবুল হোসেন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আহসানুল করিম, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।
এছাড়া সভায় পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এস এম রাহানুল ইসলাম, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
