
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে অভিযান চালিয়ে চিত্ত বিশ্বাস (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর আদিবাসী পাড়া গ্রামের মৃত পবন বিশ্বাসের ছেলে।
বুধবার (০৪ নভেম্বর) সকাল ৭ থেকে সাড়ে ৭ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে রাজবাড়ী সদর থানার বাসুদেবপুর আদিবাসীপাড়া গ্রামের চিত্ত বিশ্বাস (৪৮) এর নিজ দখলীয় বসতঘর ঘেরাও পূর্বক বসতঘরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় আসামীকে আটক পূর্বক বসতঘর তল্লাশি করে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপ- পরিদর্শক মদন মোহন সাহা আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
