পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান থেকে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া খাতুন পাংশা উপজেলার নারানপুর পুর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত দুদিন ধরে রাবেয়া খাতুন নিখোঁজ ছিল। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিহত রাবেয়ার বড় বোন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে স্বর্ণ গড়া ঠাকুরের বাগানে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গলায় ফাঁস ও বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে, তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।
রাবেয়ার এক স্বজন দাবি করেন, তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। একটি চোঁখ উপরে ফেলেছে। এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।