হাসমত আলী হাওলাদার রাজবাড়ী জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হাসমত আলী হাওলাদার।
গত বুধবার (৪ নভেম্বর) জেলা শাখার রুকনদের প্রত্যক্ষ ও গোপন ভোটের মাধ্যমে তিনি নতুন জেলা আমীর নির্বাচিত হন।
নতুন আমীর হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও আমানতদারির সঙ্গে পালন করতে পারেন এ জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা। তাঁর নেতৃত্বে রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলীয় নেতারা। মুহাম্মদ হাসমত আলী হাওলাদার এর আগে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন।