রাষ্ট্রপতির সাথে ৩৩ জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা এবং জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। এসময় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ দেশের ৩৩ টি জেলা পরিষদের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।