পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী গ্রেপ্তার। পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মোঃ জাকারিয়া জাকিরের ছেলে ও পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সোয়া ১১ টার সময় পাংশা থানা পুলিশ পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়েরকৃত দি স্পেশাল পাওয়ার এক্ট মামলার তদন্তেপাপ্ত আসামী জায়েদ হোসাইন ওরফে জাহিনকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। এ আসামী বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপ সহ সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারসহ অন্তরঘাঁত মূলক কার্যকলাপ করছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।