
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) সকাল ১১ টায় কালুখালী উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, দেশীয় মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খাঁন, সাধারণ সম্পাদক আদম আলী, সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
