গোয়ালন্দে নতুন কুড়ি স্পোর্টস’র উপজেলা পর্যায়ের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল দশটায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা কোর্ট চত্বর মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে উপজেলা পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে বলে জানাযায়। ইভেন্টের মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট প্রতিযোগিতা।
উপজেলা পর্যায়ে সেরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, টেবিল টেনিস ও ভলিবল ইভেন্টে খেলোয়াড় ও দল বাছাই সম্পন্ন হয়। এতে দায়িত্ব পালন করেন স্থানীয় ক্রীড়াবিদ মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ফারুক মোল্লা, মোঃ আলমগীর হোসেন, মোঃ এরশাদ মন্ডল ও মোঃ সাগর।
উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস মৌসুম-২ বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক জানান, উপজেলা নির্বাহী অফিসার ও বাছাই কমিটির সভাপতি মো. সাইফুল হুদার দিকনির্দেশনায় সেরা দল ও খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে। এরপর উপজেলা পর্যায় থেকে নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।