
সোহেল রানা : রাজবাড়ীতে গত ৬ মাসে ১৮৪টি অগ্নিকাণ্ডে ২ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ২৮ টাকার ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেষ্টায় ৭ কোটি ৬৮ লক্ষ ১৬ হাজার ৫২৮ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারী মাসে ২২টি অগ্নিকাণ্ডে ক্ষতি ৭৫ লক্ষ ৫ হাজার টাকা, উদ্ধার ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার টাকার সম্পদ। ফেব্রুয়ারী মাসে ৪৭টি অগ্নিকাণ্ডে ক্ষতি ৩৭ লক্ষ ৫৩ হাজার টাকার সম্পদ, উদ্ধার ১ কোটি ৩১ লক্ষ ৬০ হাজার টাকার সম্পদ। মার্চ মাসে ৪৬টি অগ্নিকাণ্ডে ১ কোটি ১লক্ষ ৭১ হাজার ৫০০ টাকার ক্ষতি ও ৩ কোটি ৭৩ লক্ষ ২৫ হাজার টাকার মালামাল উদ্ধার। এপ্রিল মাসে ৩২টি অগ্নিকাণ্ডে ১৬ লক্ষ ৯৯ হাজার টাকার মালামালের ক্ষতি হয়, উদ্ধার হয়েছে ৬৯ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল। মে মাসে ২২টি অগ্নিকাণ্ডে ৬২ হাজার ৫২৮ টাকার মালামাল ক্ষতি হয়েছে, উদ্ধার হয়েছে ১৮ লক্ষ ১ হাজার ৫২৮ টাকার মালামাল। জুন মাসে ১৫টি অগ্নিকাণ্ডে ৪ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে, উদ্ধার হয়েছে ১৬ লক্ষ টাকার মালামাল। গত ৬ মাসে ১৮৪টি অগ্নিকাণ্ডে ২ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ২৮ টাকার ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেষ্টায় ৭ কোটি ৬৮ লক্ষ ১৬ হাজার ৫২৮ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, গত ৬ মাসে ১৮৪টি অগ্নিকাণ্ডে ২ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ২৮ টাকার ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেষ্টায় ৭ কোটি ৬৮ লক্ষ ১৬ হাজার ৫২৮ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের চেষ্টায় শুধু অগ্নিকাণ্ডই নয়, সড়ক দুঘর্টনা, নৌ-দুঘর্টনায় উদ্ধার অভিযানসহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।
