পাংশায় বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৩৩ minutes ago

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ১ জন নিয়মিত মামলার আসামী, ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ১ জনসহ ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পাংশা থানা পুলিশ অভিযান পরিচালনা করে পাংশা থানার মামলা নং-০৯, জিআর নং-২২৯, তারিখ-১৭/১১/২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(গ)/৩০ এর এজাহার নামীয় আসামী কুষ্টিয়া জেলার খোকসা থানার উত্তর শ্যামপুর (শিমুলিয়া) গ্রামের দেলবার হোসেনের ছেলে নিশাত সেখ (২৮), ২ টি জিআর ওয়ারেন্টভূক্ত আসামী
পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাসুম, নোটা ভাংগা গ্রামের মৃত বাচ্চু মন্ডলের মোঃ সাচ্চু মন্ডল, ৩ টি সিআর ওয়ারেন্টভূক্ত আসামী বাহাদুরপুর গ্রামের মঙ্গল সরদারের ছেলে রিপন সরদার, ধুলিয়াট গ্রামের মৃত কাদের খানের ছেলে মোঃ আঃ ওহাব খান (৬৫), একই গ্রামের মৃত নিদে শেখের মেয়ে বিলকিছ খাতুনকে নিজ নিজ বসত বাড়ী থেকে গ্রেপ্তার করেন। অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবন করার সময় আসামী মাগুড়াডাঙ্গী গ্রামের মোঃ ইসলাম মন্ডলের ছেলে মোঃ আলামিন মন্ডল (৩১) কে গ্রেপ্তার পূর্বক পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।