
সোহেল রানা : রাজবাড়ী সদর উপজেলার গাবলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া তিনজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ কৃতকার্য হতে পারেনি। ফলে প্রতিষ্ঠান দু’টি পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ।
সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রাজবাড়ী জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে রাজবাড়ী সদর উপজেলার গাবলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া তিনজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই কৃতকার্য হতে পারেনি। এছাড়াও রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ কৃতকার্য হতে পারেনি। ফলে রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয় ও গাবলা দাখিল মাদ্রাসা শতভাগ ফেলের তালিকায় রয়েছে।
রাজবাড়ী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ বলেন, রাজবাড়ী সদর উপজেলার গাবলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া তিনজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ কৃতকার্য হতে পারেনি।
