কালুখালীতে ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

লেখক:
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

রাজবাড়ীর কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে কালুখালী থানা পুলিশের সহযোগিতায় কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কলসতলা চরে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কলসতলার ফরিদ, সাঈদ, নুরুল ও রাব্বীর দুয়ারী তৈরির কারখানা থেকে ৫ লক্ষাধিক টাকার উপকরণ ও মেশিন উদ্ধার হয়। এ সময় কারখানার মালিক ও শ্রমিক পালিয়ে যায়। রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান, সহকারী জজ ফারজানা দিবা, সহকারী জজ মেহবুবা মিসৌরী, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন। অভিযানে উদ্ধার করা মালামাল হরিণবাড়ীয়া ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলার খবরকালুখালী এ সম্পর্কিত আরও পড়ুন: