সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

লেখক:
প্রকাশ: ৭ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত দেশ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসা। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় আরও উপস্থিত আরও উপস্থিত ছিলেন কলেজের স্টাফ এবং শিক্ষকবৃন্দ।