রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

স্টাফ রিপোর্টার : “মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান” প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (০৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের উদ্যোগে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।
অনুষ্ঠানের সূচনালগ্নে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য আঞ্জুমান আরা।
সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব প্রধান মোঃ হালিম আল রাজি, উপ-যুব প্রধান-১ খন্দকার নাসিম রানা, উপ-যুব প্রধান-২ জান্নাতুল সুলতানার নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, খন্দকার নাসিম রানা, মেহেরাব করিম সায়মুন, সাজিদ হাসান, মোছাঃ শিউলি খাতুন সহ আরও অনেকে।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রেড ক্রিসেন্টের মূলনীতিসমূহ ধারণ করে মানবিক সেবা ও দেশগড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।