
কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন বিতরণ কাজের উদ্বোধন করেন।
সোমবার বিতরন অনুষ্ঠানে কালুখালীর সাংবাদিক শহিদুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিধান বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য মনজিলা আক্তার, শারমিন আক্তার ইতি,আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
চাউল বিতরণের আগে মহিলা বিষয়ক কর্মকর্তা ভিজিডি কার্ডধারীদের নিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে বাল্য বিবাহ রোধ,মাদক প্রতিরোধ, যৌতুক রোধ ও নারী নির্যাতন বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
