সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা পাড়ের বাজারে বসে নদীর সুস্বাদু মাছের বাজার। সেই বাজারে অনেকেই সেই উন্মুক্ত নিলামের কেনা-বেচার ভিডিও লাইভ ভিডিও করে থাকেন। পদ্মার দুই ইলিশ ও একটি পাঙ্গাশ মাছ কিনে নেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে টার্মনাল সংলগ্ন বাজারে উন্মুক্ত নিলামে অংশ নিয়ে ৪ কেজি ২’শ গ্রামের দুটি ইলিশ ক্রয় করেন দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের সম্রাট শাজাহান। ৩৭০০ টাকা দরে ক্রয় করার সাথে সাথে কেজি প্রতি ১ শত টাকা লাভ দিয়ে কিনে নেন চট্টগ্রামের ঐ ব্যাবসায়ী। এরপর ২৩ কেজি ওজনের বিশাল পদ্মার পাঙ্গাশ ২২০০ টাকা দরে ক্রয় হওয়ার পর ওই একই ব্যবসায়ী মাছটি ২৩ শত টাকা দরে ৫২ হাজার ৯ শত টাকায় কিনে নেন তিনি।
পাঁচ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, বাজার চলাকালীন সময়ে আমরা কয়েকজন লাইভ করে থাকি এতে অনেকেই মাছ ক্রয় বিক্রয় যেমন সরাসরি দেখতে পান তেমনি এর দাম সম্পর্কে অবহিত হন। অনেকেই বিদেশে থেকে এখান থেকেই পরিবারের জন্য মাছ পাঠান। এছাড়া অনেক বিদেশি এদেশে এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যান। বর্তমান আধুনিক যুগে সবাই বিশ্বস্ততা চায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। অনলাইনের মাধ্যমে সারাদেশে মাছ সরবরাহ করা হয়ে থাকে এখানে আমরা লাভবান হই পাশাপাশি যারা মাছ কিনেন তারাও দেখেশুনে কিনতে পারেন।