
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ‘জাতীয় গ্রীন মিশন’-এর আওতায় আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ‘জাতীয় গ্রীন মিশন’-এর আওতায় আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি ডা. আবুল হোসেন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া ডা. আবুল হোসেন ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এ সময় রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ‘জাতীয় গ্রীন মিশন’-এর আওতায় আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস – চেয়ারম্যান এ.বি.এম. মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আঞ্জুমান আরা, আব্দুর রাজ্জাক মিয়া, কাজী আরাফাত হোসেন জিসান সহ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
