রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার মনজুর মোরশেদ

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ, পিপিএম। বৃহস্পতিবার দুপুরে তিনি বিদ্যালয় চত্বরে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলাল। এরপর পুলিশ সুপারকে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মনজুর মোরশেদ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। শিক্ষার্থীরা যাতে আগামী দিনে মাদক, কিশোর অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদেরকে দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে বিষয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের এই পরিদর্শন ও অনুপ্রেরণামূলক আলোচনা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।