বালিয়াকান্দির নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের সভাপতি বিএনপি নেতা তমিজ মৃধা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী ‘নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের সভাপতি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন মৃধাকে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী গঠিত এ এডহক কমিটিকে পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত এডহক কমিটিতে শিক্ষানুরাগী ক্যাটাগরিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন মৃধা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য বেবী সুলতানা, অভিভাবক সদস্য মোঃ জাকির শেখ, সদস্য সচিব নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের বর্তমান প্রধান শিক্ষক।
গত ২২ জুলাই আবেদনের প্রেক্ষিতে গত ০৮ আগস্ট চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয় এবং ০৯ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালভাবে এই আদেশ জারি করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন মৃধা বলেন, আমি সব সময় শিক্ষার মানোন্নয়নে কাজ করি। আশা করি স্কুলের শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবো।