রাজবাড়ীতে বিভিন্ন মামলার পলাতক ৫ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্তসহ ৫ টি ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ অক্টোবর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই ওবাইদুর রহমান, এএসআই নুর আলম, এএসআই হাবিবুর রহমান (১) সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার নাওডুবি হাচেন আলী মোল্লার ছেলে রোকন উদ্দিন মোল্লা, পারসাদীপুর গ্রামের মৃত খোরশেদ আলী খানের ছেলে মোঃ শফিকুল ইসলাম খাঁন (৪২) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ভবানীপুর গ্রামের গনি ফকিরের ছেলে দুলাল ফকির (দুলাই), ভবানীপুর গ্রামের আলাউদ্দিন ফকিরের ছেলে সোহান ফকির, ভবানীপুর গ্রামের গনি ফকিরের ছেলে আলাউদ্দিন ফকিরদের তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।