রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ ও অপরাধ সভা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সুপার অফিসার-ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন ও উত্তম পোশাকের উপর ভিত্তি করে পুরষ্কৃত করেন।
রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বিষয় সমূহ মনোযোগ সহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন। কল্যাণ সভায় বিভিন্ন মানদন্ডে ও পারফরম্যান্সের ভিত্তিতে রাজবাড়ী জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মধ্যে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
পুরষ্কারপ্রাপ্তগন হলেন, রাজবাড়ী সদর থানার এসআই মোঃ সোহেবুর রহমান, এএসআই মশিউর রহমান ও এএসআই মোঃ হাবিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই ওয়াহিদুল ইসলাম, সার্জেন্ট খায়রুল আলম, সাইবার ক্রাইম সেলের এসআই আশিক ইমরান ও তার টিম এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে অসামান্য সহায়তার স্বীকৃতি হিসেবে গ্রাম-পুলিশ হিসেবে রতন কুমার সরকার।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। আনুষ্ঠিত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।