পাংশায় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মাসুদ রেজা শিশির : মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১২ আগস্ট ) বাদ আছর পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত আরাফাত রহমান কোকোর দেশের ক্রীড়াঙ্গনে অবদান এবং তাঁর রাজনৈতিক আদর্শ স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‎