
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়াদর অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠন দৌলতদিয়া মুক্ত মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে দৌলতদিয়া শিশুদের যৌন শোষণ ও নিপীড়ন চক্র ভেঙে দেয়া শীর্ষক প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) বেলা সাড়ে দশটার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মুক্তি মহিলা সমিতির আয়োজনে ও তেরে দেস হোমস (টিডিএইচ) এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম, সভাপতি কমিউনিটি বেইজড চাইল্ড প্রটেকশন (সিবিসিপিসি)দৌলতদিয়া, এ-সময় আরও উপস্থিত ছিলেন, টিডিএইচ শিশু সুরক্ষা কোর্ডিনেটর জুনায়েদ মোহাম্মদ আতাউল্লা, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মন্জু, সিবিসিপিসি সদস্য বিমল কুমার প্রমূখ।
সভায় পূর্ববর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া বিভিন্ন বিষয় তুলে ধরা হয় বিশেষ করা বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং, মাদক নিরামশ বিষয়ে এবং অপ্রাপ্ত মেয়েদের দিয়ে যৌনব্যাবসা প্রতিরোধ। এছাড়া এই কমিটির সদস্যরা সম্প্রতি একটি মেয়েকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করার সময় তাকে প্রশাসনের মাধ্যমে তুলে ধরা হয়। তাছাড়া ইভটিজিং বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান সভাপতি। সভায় আরও বলা হয়, সবার নিজের নিরাপত্তা বলয় ঠিক রেখে মাদক নির্মূল সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে হবে।
এখানকার শিশুদের কথা চিন্তা আর্থসামাজিক অবস্থান ভেদে তাদের বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা হয়। এছাড়া দৌলতদিয়া যৌনপল্লী এলাকার শিশুদের সুরক্ষা বিষয়ক ঝুঁকি সমূহ নিয়ে আলোচনা করা হয়। তারা বলেন অন্তত পঞ্চাশ জন নারীর উপর এক গবেষণায় দেখা গেছে যে তারা এখনে কেউ ইচ্ছে করে আসে নাই। তাদের জোর করে এখানে এনে বেচে দেওয়া হয়েছে। অনেকেই যুগ যুগ ধরে এখানে রয়েছে নানী, তারপর তার মা এবং এখন নিজে। এগুলো বন্ধ করে তাদের সমাজের মুল কমিউনিটিতে ফিরিয়ে নিতে হবে।
