গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া, সম্প্রতি দৌলতদিয়া ঘাটে বাস পোড়ানোর ঘটনয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হয়। তাছাড়া দৌলতদিয়া নৌরুট ব্যাবহার করে বাল্কহেডে পদ্মার অবৈধ বালু পাশার বিষয়ে আলোচনা হয়। তাছাড়া গোয়ালন্দ বাজার আড়ত পট্টি এলাকায় বৈধ মদের দোকানে লাইসেন্সের বাইরে অবৈধভাবে মদ বিক্রি করা এবং অনেকে মাসোহারা নিয়ে সেটাকে বৈধতা দেন বলে অভিযোগ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মারুফ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।