
ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী আফিসার এস এম রেজাউল করিমের সাথে বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎকালে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নবাগত ইউএনও এস এম রেজাউল করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তালেব, ধর্মীয় সম্পাদক মোঃ লোকমান হোসেন, কোষাধক্ষ্য মোঃ সিদ্দিক খলিফা, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রভাষক মোঃ রাজীব। এছাড়াও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি রুবেল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব মোল্লা, বিএনপি নেতা আব্দুর রশিদ মন্ডল, মোঃ শফিকুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিঠু, জেলা চালক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা আশিক জোয়ারদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবাগত ইউএনও এস এম রেজাউল করিম কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
