পাংশায় চোর অপবাদে পিটিয়ে হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ জজ আলী বিশ^াস হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার নাবরাদহ গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে হাকিম মন্ডল (৫০), একই গ্রামের মৃত সমেশ মন্ডল ওরফে ছামেদের ছেলে করিম মন্ডল (৬৫)।
গত বুধবার (১৯ আগস্ট) রাত ৪ টায় পাংশা উপজেলার দড়ি বাংলাট মাঠের মধ্যে করিমের রাইস মিলের সামনের রাস্তায় পাট্টা ইউনিয়নের ঢেঁপা গ্রামের শুকুর আলী বিশ্বাস ওরফে সুরাইয়ের ছেলে জজ আলী বিশ^াসকে (৩৫) কে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে ফেলে রাখে। পরে পাংশা থানা পুলিশ জজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জজ আলীর পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় জজ আলীর মা আছিয়া খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার পাংশা থানার মামলা দায়ের করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মামলায় তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আসামী হাকিম মন্ডল (৫০) ও করিম মন্ডল (৬৫) কে গ্রেপ্তার করেন। বিকেলে তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।