
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ মেহেদী হাসান মিঠু নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া কাঠেরপুল গ্রামের শরিফুল ইসলাম বাবুর ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার একটি টিম রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার সময় ঢাকা কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট চলাকালিন পদ্মা গড়াই বাস (ঢাকা মেট্রো ব-১১-৩৭০৭) তল্লাশী করা হয়। বাসের সামনে থেকে ডান পাশ্বে ৫ম সিরিয়ালে সিটে বসা অবস্থায় আসামি মোঃ মেহেদী হাসান মিঠুর হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় টেপ পেঁচানো অবস্থায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে এসআই মোঃ ওয়াহিদুল হাসান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। শনিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
