দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট : সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হলো নতুন দু’টি ফেরি

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মেহেদী হাসান : দেশের গুরুত্বপুর্ন নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হয়েছে নতুন দু’টি ফেরি। ফেরি দুটির নাম পায়রা ও ধলেশ্বরী। এরই মধ্যে বহরে যুক্ত হয়ে নদীর এপার থেকে ওপারে ছোটাছুটি করছে নতুন ও দ্রুত গতি সম্পন্ন এই ফেরি দুটি। নদীতে নতুন দু’টি ফেরি চলাচল করায় যাত্রীদের চোঁখেমুখে দেখাগেছে আনন্দের ছিটে।
সরেজমিনে রাজবাড়ীর দৌলতদিয়ার সাত নম্বর ফেরি ঘাটে গিয়ে দেখাযায়, নতুন ফেরি দু’টি দেখতে স্থানীয়রা ভীড় করছে।
এ সময় যাত্রীরা জানান, এ সময়ে পদ্মায় স্রোত থাকায় নদী পার হতে সময় বেশি লাগার কথা কিন্তুু নতুন ফেরিতে পার হলে সেই কষ্ট বোঝা যায় না। নতুন এ ফেরি দু’টি যাত্রি ও যানবাহন নিয়ে নদীর এপার থেকে ওপারে যেতে সময় লাগছে মাত্র ২৫ মিনিট। আর পুরাতন ও পূর্বের ফেরিগুলোতে নদী পার হতে সময় লাগে প্রায় এক ঘন্টা। এছাড়া ঝুঁকি এড়াতে যাত্রীদের পছন্দ নতুন এ ফেরি দু’টি। দৌলতদিয়া-পাটুরিয়া নতুন দুটি ফেরি দেওয়ায় ঘাট কর্তৃপক্ষসহ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক বানিজ্য মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় নতুন ফেরি পায়রা ও ধলেশ্বরীসহ মোট ১৭ টি ফেরি রয়েছে। এখন যাত্রীদের চাপ কিছুটা কম। নতুন ফেরি দু’টি বাড়ার কারণে আমাদের সক্ষমতা বেড়েছে। যাত্রী সাধারণ ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছে।