রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ জন গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর (রারীপাড়া) গ্রামের মোঃ আলমগীর হোসেন রারীর ছেলে মোঃ সুজন রারী, অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাধাকান্তপুর গ্রামের মোসলেম খাঁর ছেলে মনোয়ার খাঁ, মাধবলক্ষীকুল গ্রামের কমল বেপারীর ছেলে শিমুল শেখ, শ্রীপুর গ্রামের নৈমদ্দিন খান ওরফে নয়ন খানের ছেলে আব্দুল মতিন খানকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।