গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত
লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে
সিরাজুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজবাড়ী -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাইয়ের নির্দেশনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক দেওয়ান।
এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক মোঃ খায়রুল আনাম বকুল। আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ আল রেজা, রাজবাড়ী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, যুবদল নেতা শামীম মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোঃ মাইনউদ্দিন সরদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্নু মুন্সী, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ চান মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক মোঃ খায়রুল আনাম বকুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশ নিচ্ছেন। বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সামাজিক অঙ্গীকার।”
আমরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা গোয়ালন্দ বাজার এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।