
স্টাফ রিপোর্টার : আজ ৩১ শে আগষ্ট ২০১৮ সালের এই দিনে শুরু হয়েছিলো, সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা’র মানবিক পদযাত্রা। রক্তদান, দরিদ্র পরিবারের মাঝে অর্থ, বস্ত্র, বাজার সামগ্রী বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা ব্যাবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে সহযোগিতা। দরিদ্র পরিবারের কন্যা বিবাহের সহযোগিতা সহ সমাজের সকল প্রকার সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সংগঠন এর কিছু তরুণ সেচ্ছাসেবী বৃন্দ। তারই ধারাবাহিকতায় গত ২৮ শে আগষ্ট অনুষ্ঠিত হয় বর্ষ বরণ ও সেচ্ছাসেবী মিলন মেলা। দিনব্যাপী ছিলো না না আয়োজন, রক্তদান, আলোচনা সভা, দোয়ার মাহফিল, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার প্রদান, সনাতনীদের মাঝে ভগবতগীতা উপহার প্রদান। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান, আলোর দিশা সংগঠন এর সেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান, সন্ধ্যায় কেক কাটা এবং রাতে স্টেশনে থাকা পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে শেষ হয় অষ্টম বর্ষ উৎযাপন আয়োজন। সংগঠন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস বলেন, আজ ৩১ শে আগষ্ট আজ থেকে ৮ বছর আগে এইদিন থেকে শুরু হয়েছিলো ভালোবাসার সংগঠন আলোর দিশা’র পদযাত্রা। চলতে চলতে আজ ৮ টি বছর পূর্ণ করে নবম বর্ষে আলোর দিশা। সংগঠন নিয়ে আমার একটিই স্বপ্ন এই আলোর দিশা’র মানবতার আলো ছড়িয়ে পরুক সমগ্র বাংলাদেশের মানুষের মাঝে। আমার মৃত্যু হলেও যেনো থেমে না যায় এই মানবতার পথচলা। সারাদেশের সকল বিত্তবান ও মহৎ হৃদয়ের মানুষের কাছে আমার আবেদন কিছু তরুণের স্বপ্নে তৈরি এই আলোর দিশা কে আপনাদের সার্বিক সহযোগিতায় আরও শক্তিশালী করে তুলুন। আলোর দিশা কাজ করতে চায় দেশের সুবিধা বঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষের জন্য। প্রয়োজন আপনাদের সহযোগিতা।
