
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব প্রামানিক (৩১) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রবিবার (০৮ নভেম্বর ) সকাল ১১টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আরিফুল হকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সদস্যবৃন্দের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে রাজবাড়ী সদর থানার উড়াকান্দা এলাকার মৃত খালেক প্রামানিকের ছেলে মোঃ রাজিব প্রামানিকের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে আসামীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
