
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্দোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সকাল সাড়ে ৭ টায় কালুখালী উপজেলার রতনদিয়া এবং কালিকাপুর ইউনিয়নের তালিকাভুক্ত ৩৭ জন সুফলভোগীর প্রত্যেকের মাঝে তিনটি করে ১১১ টি ভেড়া বিতরণ করা হয়।
মঙ্গলবার নদীবিধৌত চরাঞ্চল প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, ভেটেনারি সার্জন ডা. মোঃ মুনতাসির মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খাঁন সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ ভেড়া বিতরণ করা হয়েছে। ভেড়া পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
