দৌলতদিয়ায় এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ মৎস্য শিকারি আটক

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রুবেলুর রহমান : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদী থেকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ নুর ইসলাম মন্ডল ( ৫৭) নামে এক মৎস্য শিকারিকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃত নুর ইসলাম মন্ডল দৌলতদিয়ার সাত্তার মেম্বার পাড়ার মৃত আকবর মন্ডলের ছেলে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এ তথ্য জানান।
নৌ-পুলিশ জানায়, বিকাল দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের বিপরীতে পদ্মানদীতে অভিযান পরিচলনা করে। এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে মৎস্য শিকারি নুর ইসলাম মন্ডলকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের নিয়মিত মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।