দৌলতদিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদককে শোকজ নোটিশ

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল বেপারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশ ঐ নেতাকে দেওয়া হয়েছে। নোটিশে তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, আপনার বিরুদ্ধে বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগ রয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে অভিযোগের লিখিত জবাব গোয়ালন্দ বাজার রেল স্টেশন সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায়, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।