মাঝবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে
oppo_1024

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালীতে উপজেলার ৪নং মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজালাল মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাঝবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সমশের মার্কেট এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজালাল মিয়া। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কৃষকদের নিয়ে বলেন সরকারিভাবে যেকোনো সাহায্য সহযোগিতা সঠিকভাবে বন্টন করা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাঝবাড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ নাজির হোসেন চুন্নু, ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন, কাজী আমজাদ হোসেন এবং সাবেক ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক তোরান আহসান টুটুল। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।