নিয়ম বহিঃর্ভূত অব্যাহতি প্রদানের অভিযোগ এনে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদকের পদত্যাগ

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নিয়ম বহিঃর্ভূতভাবে অব্যাহতির অভিযোগ এনে পদত্যাগ করেছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক মোঃ আমিন সরদার।
এর আগে গত ২০২৪ সালের ০১ নভেম্বর গোয়ালন্দ উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির মিটিংয়ের রেজুলেশনে দলীয় কাজে অনুপস্থিতির কারণে মোঃ শওকত মোল্লাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি দিয়ে তাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক করা হয়।
গত ৩ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে বলা হয় যে, ২০২৫ সালের গত ১ নভেম্বর শওকত মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু পরবর্তীতে মোঃ শওকত মোল্লার দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব এবং আবেদন সহ চিকিৎসা সংক্রান্ত সংযুক্ত কাজগপত্রাদি পর্যালোচনা করে দলীয় কাজে তার অনুপস্থিতি সংক্রান্ত জবাব সত্য ও সন্তোষজনক বলে প্রতিয়মান হওয়ায় তাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে পুন:বহাল করা হয়।
পদত্যাগ পত্রে আমিন সরদার বলেন, গত ২০২৪ সালের ০১ নভেম্বর হতে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনা করে আসছি। কিন্তু আমাকে কোন প্রকার নোটিশ প্রদান ব্যতীত প্রতিহিংসা মূলকভাবে গত ০৩ সেপ্টেম্বর সাধারণ সম্পাদক পদ থেকে সংগঠনের নিয়ম বহিঃর্ভূতভাবে অব্যাহতি প্রদান করায় আমি গোয়ালন্দ উপজেলা বিএনপির মনগড়া সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র কমিটি থেকে পদত্যাগ করলাম।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, শওকত মোল্লা দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। কাউন্সিলের মাধ্যমে সে নির্বাচিত হয় পরবর্তী দলীয় বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত থাকার কারণে তাকে পরপর তিনটি কারণ দর্শানোর নোটিশ দিলেও সে নোটিশের জবাব না দেওয়ায় আমরা এক নম্বর যুগ্ম সম্পাদককে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেই এবং সেখানে লেখা থাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। এবং পরবর্তী সময়ে শওকত মোল্লা জানায় তার মামলা থাকায় তিনি বাইরে ছিলেন না তাছাড়া তিনি অসুস্থ থাকায় চিকিৎসা নিচ্ছেলেন দীর্ঘদিন সময়। আমরা তদন্তের মাধ্যমে তার কথার সত্যতা পাই তাকে তার স্বপদ ফেরত দেওয়া হয় এবং আমিন সরদার আবার ১ নম্বর যুগ্ম সম্পাদকের পদে বহাল হয়। গঠনতন্ত্র অনুযায়ী এটা করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, মোঃ শওকত মোল্লা ছিল নির্বাচিত সাধারণ সম্পাদক তার অসুস্থতার জন্য আমিন সরদারকে দ্বায়িত্ব দেওয়া হয়েছিল এক নম্বর যুগ্ম সম্পাদক হওয়ার কারণে। বর্তমান শওকত সরদার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে এবং নিয়মিত দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছে। তার অসুস্থতার বিষয় সত্যতা মেলায় আমরা আবার শওকত মোল্লাকে সাধারণ সম্পাদক এবং আমিন সরদারকে ১ নম্বর যুগ্ম সম্পাদক দিয়েছিলাম। সে পদত্যাগ করলে আমরা ২ নম্বর সম্পাদককে যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করবো।