
সিরাজুল ইসলাম : মাদকের হাট খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা দখলমুক্ত করাতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে পরিমাপ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সরজমিনে দৌলতদিয়া পোড়াভিটায় গিয়ে রাজবাড়ী পৌরসভার নির্ধারিত জায়গা পরিমাপ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান সহ রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্য প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
ইউএনও সাইফুল হুদা বলেন, দৌলতদিয়া পোড়াভিটা নামক স্থাটির মালিকানা রাজবাড়ী পৌরসভা, কিন্তু পূর্বে রেলওয়ে কিছু জমি এখানে ছিল। রাজবাড়ী পৌরসভার পক্ষে আমাদের নিকট একটি আবেদন পেয়েছি, যে জমিটাতে যারা রয়েছে তারা অবৈধভাবে দখলকারী কিছু লোক বাসবাস করে আছে। অবৈধকারী লোকদের উচ্ছেদ করার লক্ষে আমরা রাজবাড়ী পৌরসভার ক্ষতিয়ানভূক্ত ২ একর ৯ শতাংশ জায়গা আমরা দেখেছি এই জায়গাটি ডিমারগেশন করার জন্য আমরা সকলে একসাথে সমবেত হয়ে এই জায়গাটির পরিমাপ কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে। আমাদের সাথে রাজবাড়ী পৌরসভার সার্ভেয়ার, গোয়ালন্দ সহকারী কমিশনার ভূমি, সার্ভেয়ার, গোয়ালন্দ পৌরসভার সার্ভেয়ার সহ বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন।
