রাজবাড়ী জেলা মহিলা পরিষদের উদ্যোগে পাড়া কমিটির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পাড়া কমিটির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় রাজবাড়ী শহরের লক্ষীকোল পাড়া কমিটির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, লক্ষীকোল পাড়া কমিটির সভাপতি রাবেয়া বেগম। সঞ্চালনা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি। বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা সদস্য নাজমা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য ফরিদা ইয়াসমিন স্মৃতি। উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার অর্থ সম্পাদক শাশ্বতী চক্রবর্তী।