
আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ শীর্ষক প্রকল্পের অধীনে ‘গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (অউই)-এর সহায়তায় এবং বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড-এর পরামর্শক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম। উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে জিআইএস বিষয়ক বিস্তারিত আলোচনা তুলে ধরেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট শিমুল কুমার কুন্ডু।
কর্মশালায় এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সড়ক নেটওয়ার্ক তৈরি ও সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
