পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা সফর করবেন। গত ৬ সেপ্টেম্বর একপত্রে উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মোঃ সরওয়ার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার নিজ বাসভবন থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১০টায় পাংশায় উপস্থিতি ও বিরতি। সকাল ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১১ টায় হাবাসপুর, পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন। ১টায় জুম্মার নামাজ ও মধ্যাহৃ বিরতি। বিকেল ৪টায় মাছপাড়া মহাবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ। বিকেল ৫টায় পাংশা উপজেলা থেকে কালুখালী উপজেলার উদ্দেশ্যে যাত্রা। বিকেল সাড়ে ৫টায় কালুখালী উপজেলায় উপস্থিতি এবং কালুখালী মহিলা কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ। সন্ধ্যা সাড়ে ৬টায় কালুখালী হতে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। রাত ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে উপস্থিতি ও বিরতি। বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। রাত সাড়ে ৯টায় ঢাকায় নিজ বাসভবনে উপস্থিতি। এ সফরে উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মোঃ সরওয়ার মোর্শেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শেখ মেহেদী ইসলাম, ব্যক্তিগত সহকারী প্রাঙ্গন আলী ও গানম্যান মুহাম্মদ আজিম উপস্থিত থাকবেন।