
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা।
রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মসজিদের পিছনে পুকুরে থেকে অজ্ঞাত ডুবে যাওয়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা। পরে সদর থানা পুলিশে হস্তান্তর করে।
রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ মোঃ শামীম মোল্লা বলেন, পুকুরে গোসল করতে নেমে এক যুবক পুকুরে ডুবে যায়। দুপুর পৌনে ১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ রাজবাড়ী সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
